২০২৬
বাংলা
দ্বিতীয়ভাষা
পূর্ণমান - ৯০
সময় ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট এবং উত্তর লেখার জন্য ৩ ঘণ্টা)
বাংলা
দ্বিতীয়ভাষা
পূর্ণমান - ৯০
সময় ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট এবং উত্তর লেখার জন্য ৩ ঘণ্টা)
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১৭x১=১৭
১-১ "নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব।"---'নির্লজ্জ ব্রাহ্মণ' কাকে বলা হয়েছে?
(ক) যুধিষ্ঠির
(গ) কর্ণ
(খ) দুর্যোধন
(স) অর্জুন
১-২ "অসহায় জাতি মরিছে ডুবিয়া"---- ডুবে মরার কারণ কী?
(ক) নৌকা ডুবে যাওয়া
(খ) সাঁতার না জানা
(গ) ঝড় উঠা
(ঘ) বন্যা
১-৩ সন্দীপন পাঠশালার সীতারামের মাইনে ছিল---
(ক) পাঁচ টাকা
(খ) দশ টাকা
(গ) পনেরো টাকা
(ঘ) কুড়ি টাকা
১-৪ "এই সময় দায়রায় একটি খুনী মোকর্দমা উপস্থিত হইল"। এই মোকর্দমা চলেছিল---
(ক) তিন দিন
(খ) পাঁচ দিন
(গ) দশ দিন
(ঘ ) এক মাস
১-৫ বালক রবি নানা বিদ্যান আয়োজন থেকে কখন ছুটি পেতেন?
(ক) রাত আটটার পর
(খ) রাত নটার পর
(গ) রাত সাড়ে নটার পর
(ঘ) রাত দশটার পর
১-৬ "চল্লিশের নীচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয়।"--- এমন বিধান কে দিয়েছিলেন?
(ক) সক্রেটিস
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) অ্যাড্রম স্মিথ
১-৭ 'বীক্ষণ' নাটকটি রচনা করেন ---
(ক) উৎপল দত্ত
(খ) মনোজ মিত্র
(গ) মন্মথ রায়
(ঘ) রুদ্র প্রসাদ সেনগুপ্ত
১-৮ 'বীক্ষণ' যন্ত্রের সাহায্যে জানা যায়---
(ক) মানুষের মনের কথা
(খ) দেহ ও মনের কথা
(গ) সমাজের কথা
(ঘ) মন আর সমাজের কথা
১-৯ "ওটা তো দেখছি নয়াদিল্লির চিঠি।"--- চিঠির বিষয়বস্তু কি ছিল?
(ক) মানসকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে
(খ) মানসকে অভিনন্দন জানিয়েছে
(গ) মানসকে পুরস্কার দানের কথা জানিয়েছে
(ঘ) মানসকে আর্থিক অনুদানের কথা জানিয়েছে
১-১০ 'শিক্ষক ছাত্রটিকে গান শেখাছেন।'--- নিম্নরেখ (শিক্ষক) পদটি কোন্ প্রকারের কর্তার উদাহরণ?
(ক) ব্যতিহার কর্তা
(খ) নিরপেক্ষ কর্তা
(গ) সমধাতুজ কর্তা
(ঘ) প্রযোজক কর্তা
১-১১ 'বুলবুলিতে ধান খেয়েছে।'--- (ধান) কী কারক?
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারক
(গ) অধিকরণ কারক
(ঘ) নিমিত্ত কারক
১-১২ সমাস কথাটির অর্থ ---
(ক) সুন্দর
(খ) বিস্তৃতি
(গ) বিশ্লেষণ
(ঘ) সংক্ষেপ
১-১৩ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে ---
(ক) পূর্বপদের
(খ) পরপদের
(গ) উভয়পদের
(ঘ) ভিন্নপদের
১-১৪ শর্তসাপেক্ষ বাক্য মাত্রই ---
(ক) সরল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) জটিল বাক্য
১-১৫ 'বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ।' --- গঠনগত দিক দিয়ে বাক্যটি ---
(ক) মিশ্র বাক্য
(খ) জটিল বাক্য
(গ) সরল বাক্য
(ঘ) যৌগিক বাক্য
১-১৬ 'আমরা ফিরেছি দোরে দোরে।' --- এই বাক্যের বাচ্যটি হল---
(ক) ভাববাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
১-১৭ 'গাড়ি চলে' --- এটা কী ধরণের বাচ্য?
(ক) কর্মকর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্তৃবাচ্য
২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১৯x১=১৯
২-১ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
২-১-১ "মন তবে হবে দীনাতিদীন।" --- কীসে মন দীনাতিদীন হবে?
২-১-২ "ইহাদেরে পথে নিতে হবে সাথে," --- কাদের সার্থে নিতে হবে?
২-১-৩ "সামান্য মনুষ্য বুঝি না হবে এ জন।" --- উদ্দিষ্ট ব্যক্তিকে 'সামান্য মনুষ্য' না ভাবার কারণ কী?
২-১-৪ 'কৃপণ' কবিতাটি রবীন্দ্রনাথের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
২-২ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
২-২-১ মুনিস্বামীর সারাদিনের রোজগার কত?
২-২-২ "এতক্ষণে কিন্তু বদনবাবুও অনেকটা হালকা বোধ করছেন।" --- বদনবাবুও হালকা বোধ করার কারণ কী?
২-২-৩ "যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে --- সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল।" --- সকলের আচরণ কেমন ছিল?
২-২-৪ সীতারামের চোখের চিকিৎসার জন্য জয়ধর কত টাকা মনিঅর্ডার করে পাঠিয়েছিল?
২-৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
২-৩-১ "সেদিন মনের মধ্যে যে কীরূপ বিস্ময় অনুভব করিয়াছিলাম তাহা আজও স্পষ্ট মনে আছে"--- কোন্ দিনের কথা বলা হয়েছে?
২-৩-২ "দৈবদুর্যোগে--অপরাহত......।"--- 'অপরাহত' শব্দের অর্থ কী?
২-৩-৩ "ট্রেনের মধ্যে ঘুম ভাঙ্গিয়ে মা ঝাঁকুনি দিচ্ছেন।" --- মা ঘুম ভাঙ্গিয়ে দিচ্ছেন কেন?
২-৩-৪ "যে লোকটা চাকরি করতে যায় আর যে লোকটা বেড়াতে যায় দুটো কিন্তু এক মানুষ নয়।" --- এই দুই শ্রেণির মানুষের তফাৎ কোথায়?
২-৪ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ২x১=২
২-৪-১ 'নিউইয়র্ক হেরাল্ড'-এর খবরটা দেখেই আনন্দে আমি লাফিয়ে উঠলাম। --- কোন খবর দেখে বক্তা লাফিয়ে উঠলেন?
২-৪-২ "শুনেও যেমন লজ্জা হলো, পড়তেও তেমনি লজ্জা পেলাম।"--- বক্তার লজ্জা পাওয়ার কারণ কী?
২-৪-৩ "একটা ভবিষ্যদ্বাণী আজ আমি করছি।" --- 'ভবিষ্যদ্বাণী'-টি কী ছিল?
২-৫ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও: ৮×১=৮
২-৫-১ নিমিত্ত কারকের একটি উদাহরণ দাও।
২-৫-২ 'গোরুতে ঘাস খায়।' --- নিম্নরেখ পদটির (গোরুতে) কারক ও বিভক্তি নির্ণয় করো।
২-৫-৩ 'মায়াচ্ছন্ন' --- ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
২-৫-৪ সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও।
২-৫-৫ 'খুবই গরিব মানুষ মুনিস্বামী।' --- নেতিবাচক বাক্যে পরিণত করো।
২-৫-৬ 'মহান ব্যক্তি চিরকাল শ্রদ্ধা পেয়ে থাকেন।' --- বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় নির্দেশ করো।
২-৫-৭ 'অল্পবিদ্যার জন্য সে অংহকারী ছিল।' যৌগিক বাক্যে পরিণত করো।
২-৫-৮ 'কতদিন পরে আসা হল।' কর্তৃবাচ্যে পরিণত করো।
২-৫-৯ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও
২-৫-১০ অলোপ সমাস কাকে বলে?
৩. প্রসঙ্গ নির্দেশপূর্বক কমবেশি ৬০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ৪×৩=১২
৩-১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩-১-১ "তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভ'রে," --- কে, কেন দু'নয়ন ভরে কাঁদে? ১+২
৩-১-২ "আঁধার রজনি তার রবে নিরন্তর।" ----প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। ৩
৩-২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩-২-১ "ঐ মণ্ডপ ভৌতিক" --- কোন্ মণ্ডপ 'ভৌতিক'? ওই মন্ডপের কথা লেখো। ১+২
৩-২-২ "এ পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি।"--- বক্তা কে? তিনি কী পাপ করেছিলেন? ১+২
৩-৩ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩-৩-১ "ইহাতে আমার মনটাতে একটা ধাক্কা লাগিল।" কার মনে ধাক্কা লেগেছিল? তাঁর ধাক্কা লাগার কারণ কী? ১+২
৩-৩-২ "ছি। তুমি আবার মানুষ নাকি?" কার উদ্দেশ্যে এই উক্তি? তাকে এমন কথা বলার কারণ কী? ১+২
৩-৪ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩-৪-১ "দেশে ফিরেই তাই কাগজগুলো নিয়ে ছুটে এলাম।" --- কে ছুটে এলেন? তার ছুটে আসার কারণ কী? ১+২
৩-৪-২ "ছিঁড়ে ফেলেছিস! কেন?" --- কী ছিঁড়ে ফেলা হয়েছে? ছিঁড়ে ফেলার কারণ কী? ১+২
৪. কম-বেশি ২০০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x৭=৭
৪-১ 'বীরাঙ্গনা' কবিতায় কবি ভারতের বীর নারীদের যে ছবি এঁকেছেন, তা নিজের ভাষায় লেখো। ৭
৪-২ 'অর্জুনের লক্ষ্যভেদ' কাব্যাংশে রাজসভায় অর্জুন কীভাবে লক্ষ্যভেদের দিকে অগ্রসর হলেন, তা নিজের ভাষায় লেখো। ৭
৫. কম-বেশি ২০০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x৭=৭
৫-১ "আজ তিনি এসেছেন গঙ্গার ধারে।" কার কথা বলা হয়েছে? সেখানে তার যে অভিজ্ঞতা হয়েছিল তা সংক্ষেপে লেখো। ১+৬
৫-২ "কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন-- 'অ্যাঁ'! ---পাওয়া গেল না?" --- বক্তার কী না পাওয়ার হতাশা? কীভাবে সমস্যার সমাধান হল লেখো। ১+৬
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x৫=৫
৬-১ "বাংলাশিক্ষা যখন বহুদূর অগ্রসর হইয়াছে তখন আমরা ইংরেজি শিখিতে আরম্ভ করিয়াছি।"---- ঠাকুরবাড়ির বালকদের ইংরেজি শিক্ষার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ৫
৬-২ "আরেকবার গন্তব্য ছিল পূর্ব জার্মানি।" ---- এই গন্তব্যে লেখিকার অভিজ্ঞতা বর্ণনা করো। ৫
৭. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x৫=৫
৭-১ "এতে কিন্তু আমি এতটুকু বিস্মিত হচ্ছি না....।" --- বক্তা কে? তাঁর বিস্মিত না হওয়ার কারণ কী? ১+৪
৭-২ "মনোরাজ্যের গুপ্তরহস্য প্রকাশক বিস্ময়কর যন্ত্র....।" --- বিস্ময়কর যন্ত্রটি কী? 'মনোরাজ্যের গুপ্তরহস্য' সে কীভাবে প্রকাশ করে? ১+৪
৮. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো: ১০
৮-১ বিজ্ঞান ও কুসংস্কার
৮-২ তোমার বিদ্যালয় জীবনের স্মৃতি
৮-৩ বাংলার ঋতুবৈচিত্র
৮-৪ তোমার প্রিয় সাহিত্যিক
৯. চলিত বাংলায় অনুবাদ করো: ৪
Birds live in nests. They often build their nests in trees. Sometimes we see a nest under the roof of house or in the corner of a barn. Nests are of many shapes and sizes.
১০. কম-বেশি ১২৫ শব্দে প্রশ্নটির উত্তর দাও: ৪
তোমার অঞ্চলের রাস্তা সংস্কারের জন্য প্রশাসনিক আধিকারিকের উদ্দেশে একখানি পত্র রচনা করো।
